জনাব আলহাজ্ব এস.এম সিরাজুল ইসলাম
সভাপতি
সময়ের প্রয়োজনে এবং যুগের চাহিদা অনুযায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন এসেছে, সে লক্ষ্যে চাঁদপুরে গড়ে উঠেছে প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় ।
আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, “নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়” অত্যন্ত সফলতার সাথে ৭৫ বৎসর অতিক্রম করলো। প্রতিষ্ঠালগ্ন থেকেই স্কুলটি এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। শুধু তাই নয়, ভালো ফলাফলের পাশাপাশি দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এ স্কুলের শিক্ষার্থীরা সন্তোষজনক হারে ভর্তি হবার সুযোগ পাচ্ছে। সাম্প্রতিককালে বাংলাদেশ সরকার শিক্ষাব্যবস্থাকে আরও সময়োপযোগী করে তোলার লক্ষ্যে শিক্ষা বিস্তারে একটি গুণগত পরিবর্তন এনেছে।সরকার প্রণীত এ নতুন শিক্ষানীতি অনুসরণ করে প্রতিবছর এ বিদ্যালয়টি ভালো ফলাফল করে আসছে। এ ধারা আগামীতেও স্কুলটিতে অব্যাহত থাকবে।
এরূপ আশাব্যঞ্জক সাফল্যের পেছনে শিক্ষকগণের আন্তরিক প্রচেষ্টা, ছাত্র-ছাত্রীদের নিরলস পরিশ্রম, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অব্যাহত সহযোগিতা এবং ‘স্কুল পরিচালনা পর্ষদ’-এর সম্মানিত সদস্যবৃন্দের নিবিড় পরিদর্শন ও তত্ত্বাবধান বিশেষ ভূমিকা রেখেছে বলে আমরা মনে করি।
এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও এ শিক্ষা প্রতিষ্ঠানটি সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছোতে পারবে বলে আমাদের বিশ্বাস।
তাই সকল মহলের আন্তরিকতা ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।
- 01711523564
- nouriahamadiahs103909@gmail.com
জনাব আলহাজ্ব এস.এম সিরাজুল ইসলাম
সাম্প্রতিক তথ্য